(জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর)
জাতীয় খাদ্য সুরক্ষা আইন (NFSA)-এর আওতাভুক্ত সকল উপভোক্তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জানুয়ারি ২০২৬ মাস থেকে NFSA উপভোক্তাদের জন্য মাসিক খাদ্যশস্য বিতরণে নিম্নলিখিত হারে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।
১) AAY (Antyodaya Anna Yojana) পরিবারভুক্ত উপভোক্তাদের জন্য:
প্রতি AAY পরিবারকে প্রতি মাসে প্রদান করা হব
চাল: ১৫ (পনেরো) কেজি
গম: ২০ (বিশ) কেজি
অথবা আটা: ২০ (বিশ) প্যাকেট
২) PHH / SPHH শ্রেণিভুক্ত উপভোক্তাদের জন্য:
প্রতি উপভোক্তাকে প্রতি মাসে প্রদান করা হবে—
চাল: ২ (দুই) কেজি
গম: ৩ (তিন) কেজি
অথবা আটা: ৩ (তিন) প্যাকেট
উল্লেখ্য, উপভোক্তাগণ তাঁদের নিজ নিজ রেশন কার্ডের শ্রেণি অনুযায়ী নির্ধারিত লাইসেন্সপ্রাপ্ত ন্যায্যমূল্যের দোকান (FPS) থেকে সরকার কর্তৃক নির্ধারিত সময়সূচি অনুসারে উপরোক্ত খাদ্যশস্য সংগ্রহ করতে পারবেন।
খাদ্যশস্য বিতরণ সংক্রান্ত ভবিষ্যতে জারি হওয়া যে কোনো নির্দেশিকা, সংশোধনী বা অতিরিক্ত বিজ্ঞপ্তির জন্য উপভোক্তাগণকে খাদ্য ও সরবরাহ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার-এর সরকারি বিজ্ঞপ্তি ও নির্দেশাবলি নিয়মিতভাবে অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
সূত্র:
খাদ্য ও সরবরাহ বিভাগ
পশ্চিমবঙ্গ সরকার
প্রিয় NFSA গ্রাহক, আগামী জানুয়ারি ২০২৬ থেকে একটি AAY পরিবার প্রতি মাসে ১৫ কেজি চাল ও ২০ কেজি গম বা ২০ প্যাকেট আটা এবং একজন PHH/SPHH উপভোক্তা প্রতি মাসে ২ কেজি চাল ও ৩ কেজি গম বা ৩ প্যাকেট আটা পাবেন। - খাদ্য ও সরবরাহ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার।
0 মন্তব্যসমূহ