স্কুল ও বিডিও অফিসে এসআইআরের শুনানি, চলছে চূড়ান্ত প্রস্তুতি


বিডিও অফিসের পাশাপাশি স্কুলেও এসআইআরের শুনানি হবে। প্রতি ব্লকে পাঁচ থেকে আট জায়গা পর্যন্ত শুনানির আয়োজন করা হচ্ছে বলে বৃহস্পতিবার জানান পূর্ব মেদিনীপুরের অফিসার ইন-চার্জ ইলেকশন অনিরুদ্ধ নন্দী।

বিডিও অফিসের পাশাপাশি স্কুলেও এসআইআরের শুনানি হবে। প্রতি ব্লকে পাঁচ থেকে আট জায়গা পর্যন্ত শুনানির আয়োজন করা হচ্ছে বলে বৃহস্পতিবার জানান পূর্ব মেদিনীপুরের অফিসার ইন-চার্জ ইলেকশন অনিরুদ্ধ নন্দী। প্রতিটি ভেনুতে একটি করে টেবিল থাকবে। সেখানে অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার(এইআরও) বসবেন। নোটিশ পাওয়া ভোটাররা সেখানে হাজির হন। 

২০০২সালে পরিবারের কোনও সদস্যের নাম না থাকা সত্ত্বেও কীভাবে ভোটার তালিকায় নাম উঠল, সেই প্রশ্নের মুখোমুখি হবেন নোটিশ পাওয়া ভোটাররা।
পূর্ব মেদিনীপুর জেলায় মোট বুথ ৪৪২০টি। নন্দীগ্রামের একজন ভোটার ছাড়া এই জেলায় ডিজিটাইজেশনের কাজ সম্পূর্ণ। ওই ভোটারের এপিক অসম্পূর্ণ থাকায় ডিজিটাইজেশন আটকে গিয়েছে। বিষয়টি মুখ্য নির্বাচনী অফিসারের নজরে আনা হয়েছে। জেলায় মোট ৩২হাজার ৯৪৬ভোটার নন ম্যাপিং হিসেবে চিহ্নিত। অর্থাৎ, ওই সংখ্যক ভোটারের পরিবারের কোনও সদস্যের নাম ২০০২সালের ভোটার লিস্টে ছিল না। তাঁদের নোটিশ পাঠানো হবে। 

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তমলুক বিধানসভায় ২১৭৬জন, পাঁশকুড়া পূর্ব বিধানসভায় ১৯৪৭জন, পাঁশকুড়া পশ্চিম কেন্দ্রে ২২৫৯জন, ময়নায় ১১২৬জন, নন্দকুমারে ২১১৬জন, মহিষাদলে ২১২৮জন, হলদিয়া বিধানসভায় ৩৯২৫জন, নন্দীগ্রামে ১৯০১জন, চণ্ডীপুরে ১৮৫৯জন, পটাশপুরে ১৭৫৮জন, কাঁথি উত্তর কেন্দ্রে ১৩৫৩জন, ভগবানপুরে ১৪০৬জন, খেজুরিতে ১৩৩৩জন, কাঁথি দক্ষিণে ২৫৬৭ জন, রামনগরে ২১৭০জন এবং এগরা বিধানসভায় আরও ২৯২২জন নন ম্যাপিং ভোটার হিসেবে চিহ্নিত হয়েছেন।



#স্কুলসাপ্লাই
#সোনারুপোদর
#বাংলাসংবাদপত্রসাবস্ক্রিপশন
#ভ্রমণবিষয়কপ্যাকেজ
#ম্যাগাজিনসাবস্ক্রিপশন
#সংবাদপত্রসাবস্ক্রিপশন
#রাজনৈতিকবিশ্লেষণপরিষেবা
#পাত্রপাত্রীসন্ধান
#স্বাস্থ্যবিষয়ককর্মশালা
#সোনারুপোবাজারআপডেট

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ