বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাসের পর মসজিদ নির্মাণের জন্য ভক্তদের কাছে আর্থিক অনুদানের আবেদন করেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন। অনলাইনে অনুদান দেওয়ার ব্যবস্থাও করা হয় এবং সে জন্য একটি কিউআর কোড চালু করা হয়। তবে এবার সেই কিউআর কোড নকল করে প্রতারণার অভিযোগ উঠেছে।
বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাসের পর মসজিদ নির্মাণের জন্য ভক্তদের কাছে আর্থিক অনুদানের আবেদন করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন। শিলান্যাসের সভাস্থলেই দানবাক্স বসানো হয়েছিল। পাশাপাশি অনলাইনে অনুদান দেওয়ার ব্যবস্থাও করা হয় এবং সে জন্য একটি কিউআর কোড চালু করা হয়। কিন্তু এবার সেই কিউআর কোড নকল করে প্রতারণার অভিযোগ উঠেছে।
বেলডাঙার বাবরি মসজিদ নির্মাণের উদ্দেশ্যে ‘ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অব ইন্ডিয়া’ নামে একটি ট্রাস্ট গঠন করা হয়েছে। ট্রাস্টের কোষাধ্যক্ষ আমিনুলের অভিযোগ, ট্রাস্টের নাম ও তথ্য ব্যবহার করে ভুয়ো কিউআর কোড তৈরি করেছে প্রতারকেরা এবং সেই মাধ্যমে টাকা তোলা হচ্ছে। বিষয়টি বহরমপুর সাইবার ক্রাইম থানায় জানানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে পুলিশ।
হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণের অনুদান যাচ্ছে অন্য অ্যাকাউন্টে, নকল কিউআর কোডে প্রতারণার অভিযোগ
বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাসের পর মসজিদ নির্মাণের জন্য ভক্তদের কাছে আর্থিক অনুদানের আবেদন করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। শিলান্যাসের সভাস্থলেই দানবাক্স বসানো হয়েছিল। পাশাপাশি অনলাইনে অনুদান দেওয়ার ব্যবস্থাও করা হয় এবং সে জন্য একটি কিউআর কোড চালু করা হয়। তবে এবার সেই কিউআর কোড নকল করে প্রতারণার অভিযোগ উঠেছে।
অভিযোগ, ট্রাস্টের নামে দেওয়া অনুদানের টাকা আসল অ্যাকাউন্টে না গিয়ে অন্য একটি অ্যাকাউন্টে জমা পড়ছে। এই অভিযোগ তুলে বহরমপুর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন বাবরি মসজিদ নির্মাণের জন্য গঠিত ট্রাস্টের কোষাধ্যক্ষ মহম্মদ আমিনুল শেখ।
বেলডাঙার বাবরি মসজিদ নির্মাণের উদ্দেশ্যে ‘ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অব ইন্ডিয়া’ নামে একটি ট্রাস্ট গঠন করা হয়েছে। ট্রাস্টের কোষাধ্যক্ষের দাবি, ট্রাস্টের নাম ও তথ্য নকল করে ভুয়ো কিউআর কোড তৈরি করেছে প্রতারকেরা। সেই কিউআর কোড স্ক্যান করে পাঠানো অনুদানের টাকা প্রতারকদের হাতেই চলে যাচ্ছে বলে অভিযোগ।
ঘটনাটি জানাজানি হওয়ার পর বহরমপুর সাইবার ক্রাইম থানা তদন্ত শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার প্রতারণার অভিযোগ তুলে হতাশা প্রকাশ করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর অভিযোগ, পরিকল্পিত ভাবেই তাঁকে এবং তাঁর উদ্যোগগুলিকে নিশানা করা হচ্ছে।

0 মন্তব্যসমূহ